শিরোনাম
◈ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি : [২] জেলার সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে পলাক্রমে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকালে শিশুর মা বাদী হয়ে মেট্রোপলিটন কাশিমপুর থানায় দুই জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

[৪] অভিযুক্তরা হলো, নওগা সদর উপজেলার রজাকপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সম্রাট হোসেন শান্ত (২০) এবং একই উপজেলার ভবানীপুর এলাকার আলীম হোসেনের ছেলে শাকিল আহমেদ (২২)। অভিযুক্তরা কাশিমপুর এলাকার তেতুইবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় সিরামিক কারখানায় চাকুরী করতো।

[৫] মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর কাশিমপুর থানার তেঁতুইবাড়ী এলাকায় পরিবারের সাথে বাসা ভাড়া থাকতো নাওগা জেলার ওই কিশোরী। তার বাবার একজন হকার এবং মা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কাজ করে। বুধবার সকালে কিশোরীর মা-বাবা কাজের উদ্দেশে চলে গেলে ওই কিশোরীর বাসায় একাই ছিল। দুপুরে বৃষ্টির মধ্যে প্রতিবেশী এক শিশুকে খুঁজতে বাসা থেকে বের হয় ওই কিশোরী। পথে অভিযুক্ত শান্ত পেছন থেকে তাকে ডাকে সে সাড়া না দিয়ে দৌঁড়ে বাসায় ফেরার চেষ্টা করে। এসময় শান্ত ও শাকিল আহম্মেদ জোর করে ওই কিশোরীকে পাশের একটি টিনশেডের ব্র্যাক স্কুলের ভেতর নিয়ে যায়। পরে সেখানে পালাক্রমে শান্ত ও শাকিল জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার তার চিৎকারে প্রতিবেশী কয়েকজন নারী এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষনকারীরা পালিয়ে যায়। সন্ধ্যায় ওই কিশোরীর মা ও বাবা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারে।

[৬] ভিকটিম কিশোরের পিতা জানান, কাজ শেষে রাতে বাসায় ফিরলে ঘটনা জানতে পেরে সকালে থানায় অভিযোগ করা হয়েছে।

[৭] গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) জাকির হাসান জানান, কিশোরীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়