শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে উপজাতি মহিলাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

ওমর ফয়সাল: [২] ফটিকছড়ি উপজেলা ভূজপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন মহিলাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল মুনসুর নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবুল মুনসুর উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভূজপুর থানার ওসি শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

[৩] পুলিশ জানায়, উপজেলার নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চাঁন্দপুর হরিণমারা গ্রামে কসমতি ত্রিপুরা নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠে।

[৪] এ ঘটনায় বুধবার বিকালে ভূজপুর থানায় মামলা করেন ভিকটিম নিজেই। এর প্রেক্ষিতে সন্ধ্যায় অভিযুক্ত আবুল মুনসুর ওরফে মুসা মেম্বারকে গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ