শিরোনাম
◈ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ, কী করবে রাজনৈতিক দলগুলো? ◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলা হ্যারিস, কাশ্মীর, মোদির সঙ্গে বন্ধুত্ব, ৩ বিষয় বিবেচনায় মার্কিন নির্বাচনে ভোট দেবেন ভারতীয় আমেরিকানরা

আসিফুজ্জামান পৃথিল: [২] ঐতিহাসিকভাবেই ভারতীয় ভোটাররা সমর্থন দিয়ে থাকেন ডেমোক্রেটদের। তবে এবারের নির্বাচনে কিছু ব্যতিক্রমের সম্ভাবনাও দেখা দিয়েছে। আগস্টে ভারতীয়দের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে একটি ভিডিও ভাইরাল হয়। সেটি ছিলো ট্রাম্প ক্যাম্পেইনের একটি বিজ্ঞাপন। সেটিতে দেখা যায়, হিউস্টনের এক অনুষ্ঠানে পাশাপাশি হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। তারা একে অপরের হাত ধরে আছেন। বিবিসি

[৩] ফ্লোরিডার প্রভাবশালী হোটেল ব্যবসায়ী ও রিপাবলিকান পার্টির সদস্য ড্যানি গায়কোয়ার এই ব্যাপারে বলেন, ট্রাম্প ভারতীয়-আমেরিকানদের জন্য ইশ্বর প্রেরিত সুযোগ। আমরা এই সুযোগ হাতছাড়া করতে পারি না। ফক্স

[৪] ডেমোক্রেটদের হাতে নেই ট্রাম্প-মোদি বন্ধুত্বের ট্রাম্পকার্ড। তবে তাদের আছে কমলা হ্যারিস। জো বাইডেন নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো কোনও নারী ভাইস প্রেসিডেন্ট পাবে তাই নয়, কোনও ভারতীয় বংশোদ্ভূত হবেন দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পদে আসীন। ভারতীয়রা তাকে এতোদিন কৃষ্ণাঙ্গ মার্কিনি বলেই চিহ্নিত করেছে। তবে সম্প্রতি হ্যারিস নিজের মায়ের গল্প প্রকাশ্যে বলেছেন। ফলে আবেগতাড়িত হয়েছেন অনেক ভারতীয় প্রবাসী।

[৫] এই মুহূর্তে ভারতীয় ভোট কতো সেব্যাপারে সুস্পষ্ট তথ্য নেই। তবে ধারণা করা হয়, এই সংখ্যা ১৬ থেকে ২০ লাখ। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ