শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে সন্ত্রাসীদের হাতে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার চাকমারকুল রোহিঙ্গা শরনার্থী শিবিরে সন্ত্রাসীদের হাতে অপহৃত এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছেন এপিবিএন।

[৩] সে হোয়াইক্যং ইউপি চাকমারকুল২১নম্বর রোহিঙ্গা শরনার্থী শিবিরের, ব্লক-ডি এর বাসিন্দা মো. ইসলামের ছেলে আমির হোসেন (২৮)।

[৪] বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা।তিনি বলেন,মঙ্গলবার (৬অক্টোবর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি এর বাসিন্দা মো. আমির হোসেনকে অপহরণ করে ব্লক সি-৫ এলাকার একটি স্কুলে বেঁধে রাখে। খবর পেয়ে ব্যাটালিয়নের একটি বিশেষদল উক্ত এলাকায় যায়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে অপহৃত রোহিঙ্গা যুবককে উদ্ধার করতে সক্ষম হয়।

[৫] তিনি আরো বলেন, ভিকটিম মো. আমির হোসেন বর্তমানে সেভ দ্যা চিলড্রেনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সিআইসি অফিসে বিষয়টি বিচারাধীন অবস্থায় রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়