শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরাসি ওপেনের সেমিফাইনালে আর্জেন্টিনার নাদিয়া পোদোরোস্কা

স্পোর্টস ডেস্ক : [২] নাদিয়া পোদোরোস্কা যে প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামে খেলছেন, মনেও হয়নি। কোয়ালিফায়ার খেলে ফ্রেঞ্চ ওপেনের টিকিট পেয়ে বাজিমাত করে দেখালেন এই আর্জেন্টাইন। প্রথম গ্র্যান্ড স্লামেই মেয়েদের এককের সেমিফাইনালে উঠলেন ২৩ বছর বয়সী।

[৩] মঙ্গলবারের কোয়ার্টার ফাইনালে বিশ্বের ১৩১ নম্বর র‌্যাংকিংধারী পোদোরোস্কা মুখোমুখি হন তৃতীয় বাছাই এলেনা সোভিতোলিনার। প্রথমবার শীর্ষ ২০ এর কোনও খেলোয়াড়ের বিপক্ষে কোর্টে নেমে দুরন্ত এক জয় পেলেন ৬-২, ৬-৪ গেমে। ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে প্রথমবার কোনও কোয়ালিফায়ার খেলোয়াড় সেমিফাইনালে উঠলেন।

[৪] শেষ চারে পোদোরোস্কার প্রতিদ্ব›দ্বী নির্ধারিত হবে ইগা সিওয়াটেক ও মার্তিনা ট্রেভিসানের মধ্যে শেষ আটের ম্যাচের পর। প্রথমবার ফিলিপ্পে সাত্রিয়ের কোর্টে নেমেই সেমিফাইনাল নিশ্চিতের পর আবেগে আপ্লুত পোদোরোস্কা বলেছেন, ম্যাচ শেষে এখন কথা বলা খুব কঠিন মনে হচ্ছে। তাছাড়া ইংরেজিতে আমি তেমন ভালো নই। সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি খুব খুশি।ডব্লিউ টি এফ ওয়েবসাইট

  • সর্বশেষ
  • জনপ্রিয়