শিরোনাম
◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ◈ আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ◈ যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন ◈ জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ◈ স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করল সরকার ◈ এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল ◈ উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির ◈ ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ◈ ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:০২ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সূর্য-ঝড়ে মুম্বাইয়ের বড় পুঁজি

রাহুল রাজ : [২] রোহিত শর্মা, কুইন্টন ডি কক শুরুটা করে দিয়েছিলেন। হার্দিক পান্ডিয়াকে নিয়ে শেষটা করলেন সূর্যকুমার যাদব। তিন নম্বরে নামা এই ব্যাটসম্যানের ৪৭ বলে ৭৯ রানের ঝকঝকে এক ইনিংসে ভর করেই ৪ উইকেটে ১৯৩ রানের বড় পুঁজি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থাৎ আবুধাবিতে জিততে হলে রাজস্থান রয়্যালসকে ১৯৪ রান করতে হবে।

[৩] টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই পায় মুম্বাই। দুই ওপেনার রোহিত শর্মা আর কুইন্টন ডি কক ২৯ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৪৯ রান। ১৫ বলে ২৩ রান করা ডি কককে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে এই জুটিটি ভাঙেন কার্তিক ত্যাগি।

[৪] রোহিত শর্মা তবু চালিয়ে যাচ্ছিলেন। শ্রেয়াস গোপালের করা ইনিংসের দশম ওভারে জোড়া ধাক্কা খায় মুম্বাই। রাজস্থান লেগস্পিনারকে তুলে মারতে গিয়ে ওভারের প্রথম বলে বাউন্ডারিতে ক্যাচ হন রোহিত। ২৩ বলে ২ চার আর ৩ ছক্কায় মুম্বাই দলপতি তখন ৩৫ রানে। পরের বলেই শূন্য রানে আউট ইশান কিষাণ।

[৫] এতে রানের গতি অনেকটাই কমে যায় মুম্বাইয়ের। আগের ম্যাচে ৪ বলে ২০ রানের তান্ডব দেখানো ক্রুনাল পান্ডিয়া এবার ব্যাট হাতে ব্যর্থ। ১৭ বলে ১২ রান করে জোফরা আর্চারের শিকার হন তিনি।

[৬] তবে দারুণ ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। ৩৩ বলে তুলে নেন এবারের আইপিএলে নিজের প্রথম ফিফটি। তারপরও দলকে ঝড়ো ব্যাটিংয়ে নিয়ে গেছেন একদম শেষ পর্যন্ত। ৪৭ বলে গড়া তার ৭৯ রানের হার না মানা ইনিংসটিতে ছিল ১১টি চার আর ২টি ছক্কার মার।

[৭] মুম্বাইকে বড় পুঁজি এনে দেয়ার পেছনে হার্দিক পান্ডিয়ার অবদানও কম নয়। ১৯ বলে তিনি অপরাজিত থাকেন ৩০ রানে, যে ইনিংসে ২টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়