শিরোনাম
◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিম-সাদমানের জোড়া অর্ধশতকে দাপুটে জয় পেল মুমিনুলরা

রাহুল রাজ: [২] মিরপুরের হোম অব ক্রিকেটে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গিবসন একাদশকে ৬ উইকেটে হারিয়েছে মুমিনুলের নেতৃত্বাধীন রায়ান কুক একাদশ। এদিন জোড়া অর্ধ শতক হাঁকিয়ে দলকে জেতাতে ভুমিকা রেখেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম।

[৩] দুই দিনের এই ম্যাচে প্রথম দিনে ৮ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করেছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ওটিস গিবসন একাদশ। কিন্তু বৃষ্টির কারণে রায়ান কুক বাহিনীর সামনে ৪৩ ওভারে টার্গেট দেয়া হয়েছে ২০০ রানের।

[৪] আর এমন লক্ষ্য সামনে রেখে সাদমান ইসলামকে নিয়ে পুরো আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেছেন তামিম। যেখানে এক পর্যায়ে অর্ধশতক হাঁকান দেশ সেরা এই ওপেনার ব্যাটসম্যান। ১০টি চারের সাহায্যে ৮০ বলে ৬৪ রান করেন তামিম।

[৫] তবে তামিমের সাথে ১০৭ রানের জুটি গড়া সাদমানও চলে যান শতকের দারপ্রান্তে। তবে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৯ বলের মোকাবেলায় ৮৩ রান করে ফিরেন তিনি। এরপর রাব্বির ২৪ রানের সুবাদে ৬ উইকেটে জয় পায় রায়ান কুক একাদশ।

[৬] সংক্ষিপ্ত স্কোর : ওটিস গিবসন একাদশ : ২৪৮/৮ (৭২)
ইমরুল ৫৯, রিয়াদ ৫৬, লিটন ৪৪, মোসাদ্দেক ২৯*, সৌম্য ২৬; তাসকিন ৪২/৩, মিঠুন ১০/২, আল আমিন ৩৬/১।
টার্গেট : ৪৫ ওভারে ২০০ রান
রায়ান কুক একাদশ : ২০১/৪ (৪১.৪)
সাদমান ৮৩, তামিম ৬৪, ইয়াসির ২৪; নাঈম ৪৯/২, মোসাদ্দেক ২১/১, রুবেল ৩৩/১।
ফলাফল : রায়ান কুক একাদশ ৬ উইকেটে জয়ী।
ওটিস গিবসন একাদশ :
সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, হাসান মাহমুদ, এবাদত হসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

রায়ান কুক একাদশ :
তামিম ইকবাল, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হোসেন সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও আল আমিন হোসেন।

  • সর্বশেষ