শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা হতে নিরাপদ থাকতে জ্বরের উপসর্গ আছে এমন লোকের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে : ডা. জহিরুল করীম

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের এমআই শাখার ডা. জহিরুল করীম আরও বলেন, শীতে নিজের বা সন্তানের জ্বর, কফ বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যেসব স্থানে একাধিক ব্যক্তি আসা-যাওয়া করেন সে জায়গা বার বার পরিস্কার করতে হবে।

[৩] তিনি বলেন, হাত ধোয়ার নিয়মিত অভ্যাস করতে হবে। ৫ থেকে ১২ বছরের শিশুরা যাতে নিজেরাই সাবান নিতে পারে ও পানি নাগালের মধ্যে পায় সেজন্য বেসিনের কাছে একটি টুল বা চৌকি রাখতে হবে।

[৪] জহিরুল করীম বলেন, হাতে সাবান মাখিয়ে ভালোভাবে হাত ধোয়ার কাজটি শিশুদের কাছে আনন্দদায়ক করতে তাদের পছন্দের গান গেয়ে শোনানোর ব্যবস্থা করা যেতে পারে।

[৫] করোনাভাইরাস বিস্তার রোধ সম্পর্কে ডা. জহিরুল করীম বলেন, হাঁচি-কাশির সময় কনুই বা টিস্যু দিয়ে নাক, মুখ ভালোভাবে ঢাকা, ব্যবহৃত টিস্যু তাৎক্ষণিকভাবে ময়লার বিনে ফেলা, নাক, চোখ, মুখে হাত দেয়া বন্ধ করা, অন্যদের থেকে দূরত্ব বজায় রাখা, করমর্দন, কোলাকুলি বা চুমু না খাওয়া, ঘরের বিভিন্ন তৈজসপত্র পরিষ্কার করা এবং গামছা-তোয়ালে একাধিক ব্যক্তির ব্যবহার বন্ধ করলে করোনা ভাইরাস হতে নিজেকে নিরাপদ রাখা সম্ভব। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়