শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে তরুণীকে নির্যাতন, মামলার প্রধান আসামী ৪ দিনের রিমান্ডে

তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে ঘুরতে যাওয়া এক তরুণীকে যৌন নিপীড়নের ঘটনার মামলার প্রধান আসামি রহিমের ৪ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ১ম আদালত বিচারক সরোয়ার আলম এর আদালতে মামলার তদন্ত

[৩] কারি কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড মন্জুর করেন। ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

[৪] এর আগে সোমবার (৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন মামলার প্রধান আসামি রহিম। পরে আদালতের বিচারক সরোয়ার আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৫] রহিম ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়বাড়িয়া এলাকার ধন মিয়ার ছেলে। যৌন নিপীড়নের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তিনি গাঢাকা দেন। তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।

[৬] এর আগে তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর রহিমের বন্ধু জুনায়েদকে আটক করে পুলিশ। পরে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বর্তমানে জুনায়েদ কারাগারে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ