শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

আসাদুজ্জামান: [২] নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার (৬ অষ্টোবর) সকাল ১০টায় শহরের নিউমার্কেটস্থ শহিদ আলাউদ্দিন চত্বরে উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

[৩] বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল হামিদ, আনিসুর রহিম, এড. শেখ আজাদ হোসেন বেলাল, ওবায়দুস সুলতান বাবলু, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এড. আবুল কালাম আজাদ, এম. কামরুজ্জামান, নারী নেত্রী জোন্সা দত্ত, চৈতালী মুখার্জী, মরিয়ম মান্নান, অধ্যাপক সালেহা আক্তার প্রমুখ।

[৪] সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবানে উক্ত কর্মসুচিতে উদীচী শিল্প গোষ্টি, জেলা মহিলা পরিষদ, আইন ও শালিস কেন্দ্র, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, নিউজ নেটওয়ার্ক, উত্তরণ, স্বদেশ ও প্রগতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

[৫] বক্তারা এ সময় নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের তীব্র নিন্দা ও এ ঘটনায় জড়িতদের ফাঁসির জোর দাবী জানান।

[৬] এদিকে, সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা সদরে অনুরুপ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ