শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ‘ফ্রিজ বিস্ফোরণে’ পুড়লো কলোনির ৫৫ ঘর

গাজীপুর প্রতিনিধি: [২] গাজীপুর মহানগরের ভোগড়া তালতলা এলাকায় মান্নান সরকারের কলোনিতে সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

[৩] আগুনে কলোনির ৪০টির মতো কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।

[৪] স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই কলোনির তালাবদ্ধ একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে থাকা একটি ফ্রিজের বিস্ফোরণ ঘটে এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ও আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

[৫] এলাকাবাসী স্থানীয় ফায়ার স্টেশনে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন বলে জানান তিনি।

[৬] জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, কলোনীটি টিনের বেড়া ও টিনের চাল দিয়ে নির্মিত। বিভিন্ন কারখানার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ সেখানে বসবাস করেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। ফ্রিজ বিস্ফোরণের ঘটনা এখনও নিশ্চিত না।

[৭] বাড়ির মালিক আব্দুল মান্নান সরকার জানান, আগুনে তার কলোনির ৫৫টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়