শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের কোম্পানীগঞ্জে সাত বছরের শিশু ধর্ষণের শিকার, কিশোরকে আটক

সিরাজুল ইসলাম: [২] সোমবার সন্ধ্যার পরপর পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করে।

[৩] শিশুটির বাড়ি উপজেলার তেলিখাল ইউনিয়নে । শিশুটির বাবা একজন হতদরিদ্র কৃষক। রোববার তিনি আরেক অসুস্থ শিশু ও স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য গ্রাম্য চিকিৎসকের কাছে যান। এ সুযোগে বেলা ১১টার দিকে পাশের বাড়ির বখাটে কিশোর শিশুটিকে ধর্ষণ করে।

[৪] কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শিশুকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] শিশুটি ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা ধর্ষকের কঠোর শাস্তি দাবি করেন। সারাদেশে নারী ও শিশু ধর্ষণ বেড়ে যাওয়ায় তারা নৈতিক অবজ্ঞয়কে দায়ী করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়