শিরোনাম
◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে তরুণীকে যৌন নিপীড়ন, মূল অভিযুক্ত রহিমের আত্মসমর্পণ

তৌহিদুর রহমান নিটল : [২] ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে ঘুরতে যাওয়া এক তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় মূল অভিযুক্ত রহিম আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে আদালতের বিচারক সরোয়ার আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

[৩] রহিম ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়বাড়িয়া এলাকার ধন মিয়ার ছেলে। যৌন নিপীড়নের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তিনি গাঢাকা দেন। তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।

[৪] এর আগে তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর রহিমের বন্ধু জুনায়েদকে আটক করে পুলিশ। পরে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বর্তমানে জুনায়েদ কারাগারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়