শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে ব্যাতিক্রমী একক মানববন্ধন

সোহাগ হাসান: [২] সারাদেশে ধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে ব্যাতিক্রমী একক মানববন্ধন করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের শেষ বর্ষের ছাত্র ইয়ার খাঁন।

[৩] গত রোববার সকালে শহরের বাজার স্টেশন কদম ফুয়ারার পাশে মুখবাধা হাতবাধা ও সামনে একটি প্রতিবাদী ফেস্টুন নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়।

[৩] ফেস্টুনে লেখা আছে, আমার হাতবাধা, মুখবাধা, হে জননী আপনিতো মাতা, এটা কি গনধর্ষনতান্ত্রিকদেশ ? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

[৪] সারাদেশে ধর্ষণের সর্বোচ্চ বিচার চাই। ওরা তো আপনারই সন্তান, সারাদেশে ধর্ষণের প্রতিবাদে একক মানববন্ধন।

[৫] এসময় তিনি কারো সাথে কথা না বললেও উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে স্বেচ্চায় কথা বলেন। কলেজ ছাত্র ইয়ার খাঁন বলেন, সারাদেশে প্রতিনিয়ত চলছে ধর্ষণ ও গণধর্ষণ। আর এই গণধর্ষণ ঠেকাতে নেই কোনো প্রতিবাদ নেই কোনো পদক্ষেপ। সিলেটের আইনজীবিরা ধর্ষকের পক্ষ না নিয়ে ধর্ষনকারীদের দ্রুত বিচার দাবি জানিয়ে আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করেন। তিনি সারাদেশের সকল মানুষকে ধর্ষনকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়