শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনাপোল সীমান্ত থেকে ২৪০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ আটক ১

বেনাপল প্রতিনিধি: [২] সোমবার (০৫ অক্টোবর) সকাল ৮টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর থেকে পোর্টথানা পুলিশ তাকে আটক করে।
[৩] আটক ফয়সাল মাদক পাচারকারী বেনাপোল বন্দর এলাকার আব্দুল মজিদের ছেলে।

[৪] বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে মাদকের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এমন সংবাদে পুলিশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। একপর্যায়ে ভারত থেকে মাদকের চালান প্রবেশকালে ধাওয়া করে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৪০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা পাওয়া যায়।

[৫] তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়