শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিভারপুলের পোষ্টে দুর্বল অ্যাস্টনভিলার ৭ গোল

স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল। অন্যদিকে গেল মৌসুমের শেষ দিনে রেলিগেশন এড়িয়েছিল অ্যাস্টন ভিলা। লিভারপুলের সঙ্গে তাদের পার্থক্য এক প্রকার আকাশ-পাতাল। কিন্তু রেলিগেশন এড়ানো সেই ভিলাই কিনা ৭ গোল দিলো চ্যাম্পিয়নদের জালে। ৭-২ গোলের জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। যা ১৯৬২ সালের পর প্রথম।

[৩] অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে দারুণ ফর্মে থাকা লিভারপুল ৫৭ বছর পর এতো বড় ব্যবধানে হার মানলো। সবশেষ তারা ১৯৬৩ সালে ৭ গোল হজম করে হেরেছিল। লিগের প্রথম তিন ম্যাচে জয় পাওয়া জার্গেন ক্লপের শিষ্যরা প্রথম হারের স্বাদ নিলো চলতি মৌসুমে।

[৪] লিভারপুলের বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস। তাতে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। প্রথমার্ধে লিভারপুলের হয়ে একটি গোল করেন মোহাম্মদ সালাহ।

[৫] বিরতির পরও ক্ষুরধার আক্রমণ চালাতে থাকে ভিলা। তাতে আরো তিনটি গোলের দেখা পায় তারা। অবশ্য মোহাম্মদ সালাহও আরো একটি গোল পান। কিন্তু সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

[৬] ওয়াটকিনস ম্যাচের ৪, ২২ ও ৩৯ মিনিটে তিনটি গোল করেন। এ ছাড়া জ্যাক গ্রেলিশ ৬৬ ও ৭৫ মিনিটে দুটি এবং জন ম্যাকগিন (৩৫ মিনিটে) ও রস বার্কলে (৫৫ মিনিটে) একটি করে গোল করেন। মোহাম্মদ সালাহ ৩৩ ও ৬০ মিনিটে দুটি গোল শোধ দেন। - গোল ডটকম/ মিরর অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়