শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিসমাস ও শীতে ব্রিটেনে ভয়াবহ রুপ নিতে পারে করোনা ভাইরাস সংক্রমণ: বরিস জনসন

লিহান লিমা: [২] এ আশঙ্কা প্রকাশ করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বসন্তে পরিস্থিতি ভিন্ন হবে এবং আমরা একটি ভিন্ন বিশ্ব দেখতে পাবো। এটাই মহামারীর স্বাভাবিক প্রবৃত্তি। বিবিসি

[৩] ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র অ্যান্ড্রু মার শোতে বরিস আরো বলেন, করোনাকে পরাজিত করার আশা রয়েছে। কিন্তু এক্ষেত্রে জনগণকে বোধবুদ্ধির সঙ্গে নির্ভীকভাবে কাজ করতে হবে। বরিস এই সময় বলেন, জনগণের জীবনের সুরক্ষা ও অর্থনীতিতে বাঁচাতে তার সরকার সমানভাবে পদক্ষেপ গ্রহণ করেছে।

[৪] বরিস বলছেন, তার বিশ্বাস, আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে করোনার প্রতিরোধে ভ্যাকসিন নাকি পরীক্ষা কোনটি কার্যকরী এই বৈজ্ঞানিক ধারণার পরিবর্তন আসবে এবং ভাইরাসকে পরাজিত করতে আশানূরুপ উন্নতি দেখা যাবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়