শিরোনাম
◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও)

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের ক্রিকেট আম্পায়ার বোমা হামলায় সপরিবারে নিহত

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি সপরিবারে নিহত হয়েছেন। শনিবার দেশটির নাঙ্গারহার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গারহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি।

দেশটির নাঙ্গারহার প্রদেশের গানখিল জেলায় বিকেল বেলায় একটি গাড়িবোমা বিস্ফোরণে শেনওয়ারির পরিবারের সাত সদস্যসহ মোট ১৩ জন নিহত হন। এই বোমা হামলায় আহত হয়েছেন আরও ৩০ জন। ধারণা করা হচ্ছে কেউ আত্মঘাতী বোমা হামলা চালিয়েছেন।
২০১৭ সালে গাজি আমানুল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে আসর দিয়ে পেশাদারভাবে আম্পায়ারিং শুরু করেন ৩৬ বছর বয়সী শেনওয়ারি। এরপর ৬টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। ২০১৭/১৮ মৌসুমে শাহ আবধালি চার দিনের আসর দিয়ে প্রথম শ্রেণির আম্পায়ারিং শুরু করেন তিনি। উল্লেখ্য, নাঙ্গারহার প্রদেশের গানখিল জেলা থেকেই উঠে এসেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার রশিদ খান।

  • সর্বশেষ