শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৬

সুজন কৈরী : [২] চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক কাবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো. উপঅঞ্চল। আটকদের মধ্যে ৪ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী রয়েছেন বলে জানিয়েছে ডিএনসি। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

[৩] ডিএনসি’র চট্টগ্রাম মেট্রো. উপঅঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, গোপন তথ্যে পাহাড়তলী সার্কেল পরিদর্শক এএসএম মঈনউদ্দীন কবিরের নেতৃত্বে একটি টিম শনিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলীর শাহ আমানত সেতু সড়কের মইজ্জারটেক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কলিম উল্লাহকে (১৯) ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

[৪] শনিবার বিকেলে পৃথক মাদক বিরোধী অভিযানে চট্টগ্রামের বাকলিয়ার শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকা থেকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে (৩২) ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

[৫] একইদিন অপর এক মাদক বিরোধী অভিযানে কর্ণফুলীর শাহ আমানত সেতু সংযোগ সড়ক টোল প্লাজা এলাকায় থেকে জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মোহাম্মদ জিন্নাহকে (১৯) আটক ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

[৬] উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান আরও বলেন, শুক্রবার রাতে বাকলিয়ার শাহ আমানত সেতু সংযোগ সড়কের বশরুজ্জামান এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইউনুস (২২) ও আবুল কালাম (১৯) নামের দুজনকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

[৭] এছাড়া শুক্রবার বিকেলে পৃথক মাদক বিরোধী অভিযানে চট্টগ্রামের বাকলিয়ার শাহ আমানত সেতু সংযোগ সড়কের বশরুজ্জামান এলাকা থেকে লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের হামিম হোসেনকে (২০) ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

  • সর্বশেষ