শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেরুজালেম আমাদের শহর, শুধুমাত্রই আমাদের বললেন এরদোগান

রাশিদুল ইসলাম : [২] তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জেরুজালেমকে ‘আমাদের শহর’ বলে অভিহিত করেন বৃহস্পতিবার তুর্কি পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে। তিনি বলেন, এই শহর থেকে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সময় অশ্রুসিক্ত হয়ে চলে যেতে হয়েছিল। সেখানে এখনও অটোমান প্রতিরোধের চিহ্ন পাওয়া যেতে পারে। তাই জেরুজালেম আমাদের শহর, আমাদের থেকে একটি শহর। জেরুজালেমে আমাদের প্রথম কিবলা আল-আকসা এবং ডোম অব দ্য রক আমাদের বিশ্বাসের প্রতীকী মসজিদ। এছাড়া এই শহরে খ্রিস্টান ও ইহুদিদেরও পবিত্র স্থান রয়েছে।

[৩] প্রেসিডেন্ট এরদোগান এ সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকারে মত প্রকাশের জন্য আমরা আমাদের দেশ ও জাতির পক্ষে সম্মানের বিষয় হিসাবে বিবেচনা করি। যাদের সঙ্গে আমরা বহু শতাব্দী ধরে বাস করছি। এজন্য ফিলিস্তিনিদের অধিকার এবং জেরুজালেমের জন্য শেষ পর্যন্ত সমর্থন অব্যাহত রাখবো।

[৪] আমেরিকান জুয়িশ কমিটি এক টুইটে বলেছে, অটোমান সাম্রাজ্যের শিখরে কায়রো, এথেন্স, বুদাপেস্ট, বুখারেস্ট এবং আরও অনেক শহর তাদের অধীনে ছিল। কিন্তু প্রেসিডেন্ট এরদোগান এটা ২০২০ এবং নস্টালজিয়া কোনও নীতি নয়। জেরুজালেম ইসরায়েলের রাজধানী। টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়