শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত্যুদণ্ডের শঙ্কার মধ্যে জুলাইয়ের পর কিমের বোনকে প্রথমবারের মত দেখা গেল

রাশিদুল ইসলাম : [২] উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শক্তিশালী ছোট বোন কিম ইয়ো জংকে একটি বন্যাদুর্গত গ্রাম পরিদর্শন করতে দেখা যায়। কিছুদিন আগে তাকে প্রকাশ্যে দেখা না পাওয়া ও তার বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে এমন অপপ্রচার ছড়িয়ে পড়ে। স্পুটনিক

[৩] কিম জং উনের দ্বিতীয় হাত হিসেবে তার বোন ইয়ো জংকেই বিবেচনা করা হয়। এও গুজব ওঠে তার বেশি সপ্রতিভ উপস্থিতি কিম আর সহ্য করছেন না। কারণ এর আগে কিম তার পরিবারের সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। কিন্তু উত্তর কোরিয়ার কিমহা এলাকায় বন্যার্তদের সহায়তার বিষয়টি তদারকি করতে দেখা যায় কিম ইয়োকে এবং তিনি যে তার ভাই কিম উনের ভাল নজরেই রয়েছেন তা এখন স্পষ্ট হয়ে গেল।

[৪] এর আগে কিম জং উন কয়েক সপ্তাহের জন্যে হঠাৎ অদৃশ্য হয়ে গেলে তার বোন ইয়োকে প্রকাশে আসতে দেখে সম্ভাবনাময় কিমের উত্তরসূরী হিসেবে ভাবা হয়। বিশেষ করে দক্ষিণ কোরিয়ায় ইয়োকে নিয়ে বেশ অপপ্রচার চলে বলে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়।

[৫] এর আগে কিম জং উনের হার্ট অপারেশন হয় এবং গত মে মাসে তিনি সুস্থ হয়ে ওঠেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়