শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৪:৫৪ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘মাহিকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না’

এল আর বাদল : [২] করোনা মহামারির মধ্যেও আইপিএল বন্ধ নেই। ক্রোড়পতি এই লিগ ভারতে আয়োজন করতে পারেনি বিসিসিআই। বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগকে বাঁচাতে সৌরভ গাঙ্গুলির বোর্ড নিরাপদ ভেন্যু হিসেবে বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। তাই এবারের আইপিএলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরত্ব পাচ্ছে। জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই হচ্ছে প্রতিটি ম্যাচ।

[৩] তাই এবারের আইপিএল সবদিক থেকেই আলাদা। কারণ এবার আইপিএলে গ্যালারিতে দর্শকদের পাশাপাশি নেই ক্রিকেটারদের স্ত্রী এবং পরিবার। আর তেমনটা করতে হলে ক্রিকেটারদের মতো তাদের পরিবারের সদস্যদেরকে কমপক্ষে দু মাসের জৈব সুরক্ষা বলয়ে থাকতে হত। বিরাট কোহলির স্ত্রী আনুষ্কা শর্মা এবং রোহিত শর্মার স্ত্রী রীতিকা ছাড়া অধিকাংশ ক্রিকেটারেরই পরিবার দেশে রয়েছেন। আমিরশাহিতে যাননি ধোনি পত্নী সাক্ষীও। আর তাই মহেন্দ্র সিং ধোনির কাছে থাকতে না পেরে তাকে মিস করছেন বলে জানিয়েছেন সাক্ষী।

[৪] সাধারণভাবে দেখা যায় আইপিএলের সময় ধোনি পত্নী সাক্ষী এবং মেয়ে জিভা মাঠে ম্যাচ দেখতে যান। এবার অবশ্য টিভিতে আইপিএল উপভোগ করছেন। মাঠে গিয়ে গলা ফাটানোর সেই সুযোগ এবার নেই। এক সাক্ষাৎকারে সাক্ষী বলেছেন, এবার স্টেডিয়াম থেকে আইপিএলের ম্যাচ দেখা হচ্ছে না। তবে সেটা খুব একটা মিস করছি না। কারণ টিভিতে মন দিয়ে খেলা দেখছি।

[৫] আসলে আমি মিস করছি আমার স্বামীকে। ওকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। তিনি বলেন, আমিরাতে গেলে দু মাসের বেশি সময় জৈব সুরক্ষা বলয় থাকতে হত। আমার আর জিভার পক্ষে তা খুবই মুশকিল। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়