শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টু্‌ইটারে ইরান সংশ্লিষ্ট শতাধিক অ্যাকাউন্ট অপসারণ

ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ইরান সংশ্লিষ্ট ১৩০টি অ্যাকাউন্ট অপসারণ করেছে। বুধবার কোম্পানিটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়ে সাধারণের আলোচনায় প্রভাব ফেলার চেষ্টা করার জন্য এই অ্যাকাউন্টগুলো অপসারণ করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

টুইটার জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অ্যাকাউন্টগুলো অপসারণ করা হয়। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, আমরা দ্রুত অ্যাকাউন্টগুলো চিহ্নিত করি এবং টুইটার থেকে অপসারণ করি। সঙ্গে সঙ্গে বিস্তারিত আমাদের সহকর্মীদের জানানো হয়।

কোম্পানিটি আরও জানায়, অপসারণকৃত অ্যাকাউন্টগুলোতে খুব কম এনগেজমেন্ট রয়েছে এবং জনসাধারণের আলোচনায় কোনও প্রভাব ফেলতে পারেনি।

ধারাবাহিক একাধিক টুইট বার্তায় অ্যাকাউন্টগুলো অপসারণের তথ্য জানিয়ে টুইটার এসব অ্যাকাউন্টের কয়েকটি পোস্টের নমুনা স্ক্রিনশট আকারে প্রকাশ করেছে।

তদন্ত শেষে এসব অ্যাকাউন্টের বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছে টুইটার।

  • সর্বশেষ