শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোস্তফা কামাল: পরিবর্তিত পরিস্থিতির জন্য কী ধরনের মিডিয়া চাই?

মোস্তফা কামাল: টানা ২৮ বছর প্রিন্ট মিডিয়াতে কাজ করেছি। একজন শিক্ষানবীশ স্টাফ রিপোর্টার থেকে সাংবাদিকতার সর্বোচ্চ পদে কাজ করেছি। কখনো ছুটি পাইনি। বিয়ের জন্য মাত্র দশদিনের ছুটি পেয়েছিলাম। প্রতিদিন অফিস আর কাজ নিয়ে ব্যস্ত থেকেছি। পরিবার, আত্মীয়-স্বজন কাউকে কোন সময় দিতে পারিনি। একটা অসামাজিক জীব এ পরিণত হয়ে গিয়েছিলাম। অবশ্য সে জন্য পরিবারের কাছে আমার অনেক ঋণ।
করোনা ছুটি কাটানোর একটা সুযোগ করে দিয়েছে। এই ছুটি আমার খুবই প্রয়োজন ছিল। পুরো চার মাস ধরে বাসায়। একটি অসমাপ্ত উপন্যাস ১৯৭৫ শেষ করলাম। ১৬ ই ডিসেম্বর উপন্যাসটি অন্যপ্রকাশ বের করবে।

বাসায় বসে কমপক্ষে ২৫০ টি ছবি দেখেছি। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ উপন্যাস পড়াশেষ করেছি।

নিজেকে নিয়ে ভেবেছি। আমি সবসময় নিজেকে ভাঙি। এবার আমি হয়তো পুরোপুরি নিজেকে ভেঙে ফেলব। নতুন করে শুরু করার জন্য।
নতুনভাবে শুরু করার কথা ভাবছি। নতুন কিছু করব। কিন্তু সেটা কি? আবার প্রিন্ট নাকি টিভি মিডিয়া? নাকি অনলাইন?

আমার শুভানুধ্যায়ী বন্ধু সবাই জানতে চাচ্ছেন, আমি আপনাদের কাছেই জানতে চাই; আসলে কি করা উচিত?করোনা পরবর্তী পরিস্থিতি হবে? বিশ্ব পরিস্থিতি কি দাঁড়াবে? সেই সেই পরিবর্তিত পরিস্থিতির জন্য কি ধরনের মিডিয়া চাই? যা মানুষের কথা বলবে;নিপীড়ন নির্যাতনের কথা তুলে ধরবে। অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

বন্ধু এবং শুভানুধ্যায়ী আপনার মতামত দিলে খুব খুশি হব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ