শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিব যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন রাত পৌনে ৪টায়

নিজস্ব প্রতিবেদক : [২] কোয়ারেন্টাইন ইস্যুতে লঙ্কান বোর্ড বিসিবির চাওয়া মেনে নিলে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায় থাকতো। আর সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে সিরিজ স্থগিত হওয়ায় আপাতত কোনটাই হচ্ছে না। আর এ কারণে স্ত্রী-সন্তানদের সময় দিতে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব।

[৩] শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হওয়ার কথা ছিল ২৪ অক্টোবর। ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা উঠলে সাকিব খেলতেন হয়তো দ্বিতীয় টেস্টে। কিন্তু কোরানেটাইন ইস্যুতে দুই বোর্ড একমত হতে না পারায় ওই সিরিজ স্থগিত হয়ে গেছে। আর তাই পিছিয়ে গেছে সাকিবের ফেরাও।

[৪] বৃহস্পতিবার দিবাগত রাত ৩.৪৫ মিনিটে তার যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরার কথা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়