শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক নয়: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে, টিআইবির দেওয়া প্রতিবেদনে এ ধরনের মন্তব্য সঠিক নয়। বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে, তারা সব কার্যক্রমে অংশ নিচ্ছেন। জনগণের ভোট নিয়ে তারা যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় তো সংসদের নয়। এমপিদের মধ্যে কেউ আইনজীবী, চিকিৎসক আবার কেউ ব্যবসার সঙ্গে জড়িত, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তারা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তা তো অপরাধ নয়।

[৩] তিনি বলেন, উপ-নির্বাচনে প্রার্থীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বিএনপি নেতাদের এ ধরনের অভিযোগ চিরাচরিত। উপ-নির্বাচনে তারা শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাকে স্বাগত জানাই। তবে শেষ পর্যন্ত মাঠে তারা থাকবে কি না তা জনগণ বিশ্বাস করতে পারছে না। বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকুক আমরাও চাই। জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেবো।

[৪] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রকল্পের ব্যয় কমানো এবং দ্রুত কাজ সংশ্লিষ্টদের শেষ করতে হবে। অপ্রয়োজনীয় প্রকল্প না নিয়ে এবং নির্মাণ ব্যয় কমিয়ে কাজের গুণগত মান বৃদ্ধি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

[৫] বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

[৬] এ উদ্বোধনী অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়