শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরা পাটকেলঘাটা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান: [২] সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কেশা-দাশপাড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

[৪] পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কেশা-দাশপাড়া এলাকার একটি ডোবার মধ্যে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল ওই গলিত মরদেহটি উদ্ধার করে।

[৫] তিনি জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া এখনও তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

[৬] নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়