শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৪:১১ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গিলকে নেতৃত্বে দেখলে অবাক হবেন না নিউজিল্যান্ডের সাইমন ডুল

স্পোর্টস ডেস্ক :[২] নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল প্রশংসায় ভাসিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের শুভমন গিলকে। কলকাতার এই ব্যাটসম্যান বছর দুয়েকের মধ্যে আইপিএলে যেকোনো দলের নেতৃত্ব দেবেন বলে মনে করেন তিনি।

[৩] ২১ বছর বয়সী গিল ইতোমধ্যে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবারের আইপিএলের প্রথম ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি তিনি। যদিও দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন গিল।

[৪] রাজস্থান রয়্যালসের বিপক্ষে তৃতীয় ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার পর ৩৪ বলে ৪৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ডুল মনে করেন গিলকে আরও পরিপক্ব হয়ে উঠতে হলে, দীনেশ কার্তিক, ইয়ন মরগান এবং ব্র্যান্ডন ম্যাককালামদের সঙ্গে আরও সময় কাটানো উচিত।

[৫] তিনি বলেন, ২২-২৩ বছর বয়সে পরিণত হয়ে গিল যদি বছর দুয়েকের মধ্যে আইপিএলে কোনো দলকে নেতৃত্ব দেয় তবে আমি অবাক হবো না। আমি মনে করি দীনেশ কার্তিক, ইয়ন মরগানদের সঙ্গে তার অনেক বেশি সময় কাটানো উচিত। তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করা উচিত। সে ব্র্যান্ডন ম্যাককালামকেও কাছে পাচ্ছে। গত ৮-৯ বছরের মধ্যে সে ছিল সবচেয়ে উদ্ভাবনী অধিনায়ক। তাদের কাছ থেকে গিল অনেক কিছু শিখতে পারবে।

[৬] ভারতের অন্যান্ন তরুণ ক্রিকেটারদের মতো আলোচনায় না থাকলেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং আইপিএলে দারুণ পারফরম্যান্সের মধ্যে দিয়ে ইতিমধ্যে নিজেকে চিনিয়েছেন গিল। তাকে একজন ওপেনার হিসেবেই গড়ে তোলা উচিত বলে মনে করেন ডুল। - ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ