শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যাকডোনাল্ডকে হারিয়ে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে রাফায়েল নাদাল

স্পোর্টস ডেস্ক : [২] ১২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে র‌্যাঙ্কিংয়ের ২১১ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে হারিয়েছেন স্প্যানিশ তারকা। ৩৪ বছর বয়সী নাদাল বুধবার প্যারিসে ৬-১, ৬-০, ৬-৩ গেমে হারান ম্যাকডোনাল্ডকে।

[৩] টানা চারবার ফরাসি ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যে খেলছেন নাদাল। ২০০৫ সাল থেকে এই প্রতিযোগিতায় মাত্র দুই ম্যাচ হেরেছেন ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। এদিন জয়ের পর নাদাল বলেন, চেষ্টা ছিল যতটা সম্ভব ভালো খেলা। আমি খুশি। সামনে আরেকটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে। প্যারিসে খেলাটা নিজের জন্য বিশেষ বলেও উল্লেখ করেন তিনি।

[৪] পরের রাউন্ডে জাপানের কেই নিশিকোরি ও ইতালির স্তেফানো ত্রাভাগলিয়ার মধ্যে বিজয়ীর বিপক্ষে লড়বেন নাদাল। এদিকে তৃতীয় রাউন্ডে উঠেছেন প্রতিযোগিতাটির আরেক সাবেক চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কা ও ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ডমিনিক থিম।- ডব্লিউ টি এফ ওয়েবসাইট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়