শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাইডেন বললেন ‘ইনশা-আল্লাহ’

ডেস্ক রিপোর্ট: আরবি শব্দ ‘ইনশা-আল্লাহ’ উচ্চারণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

তার এই শব্দ উচ্চারণের পর থেকে টুইটারে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

বাইডেনের মুখে এমন শব্দ উচ্চারণকে অনেকেই ঐতিহাসিক আখ্যায়িত করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাইডেনের সঙ্গে বিতর্কে ট্রাম্পের আয়কর প্রদানের বিষয়টি আলোচনায় আসে। তখন অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস ওয়ালেস বারবার চাপ দেন যে, ট্রাম্প কবে আয়কর দাখিলের তথ্য প্রকাশ করতে পারেন। উত্তরে ট্রাম্প বারবার বলতে থাকেন, আপনারা সময়মতোই তা দেখতে পাবেন।

আর তখনই জো বাইডেন ব্যঙ্গ করে বলেন, কবে? ইনশা-আল্লাহ?

সূত্র: আল-জাজিরা, বিডি প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়