শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩৭ রানের ব্যবধানে কলকাতার বড় জয়

রাহুল রাজ : [২] কলকাতা নাইট রাইডার্সের টাইট বোলিংয়ে এবারের আইপিএলের ১২ তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে প্রথম বারের মত হারের মুখ দেখতে হয়েছে।

[৩] ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে রাজস্থান সংগ্রহ করে ১৩৭ রান। ৩৬ বলে ৫৬ রান করে টম কারান ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক। কলকাতার সব বোলারেরা উইকেটের দেখা পাওয়াতে জয় তুলতে সহজ হয়েছে শাহারুখ খানের দলের। এই জয়ে কলকাতা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

[৪] এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে কলকাতা শুবাম গিলের ৪৭ ভর করে স্কোর বোর্ডে জমা করে ১৭৪ রান। শুরু থেকে রাজস্থান রয়্যালর্সের বোলারেরা কলকাতার রানের চাকায় ব্রেক দিতে সক্ষম হয়েছিল। রয়্যালর্সের হয়ে জোফরা আর্চার দুটি উইকেট তুলে নিতে সক্ষম হয়।

[৫] ১৭৪ রানের পুঁজি নিয়েও বোলিং দাপটে শেষ পর্যন্ত ৩৭ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে কেকেআর।
ম্যাচ সেরা নির্বাচিত হয় : শিভাম মভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়