শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিতর্ক পরবর্তী জরিপে জিতলেন বাইডেন

রাশিদুল ইসলাম : [২] মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থীর মধ্যে প্রথম বিতর্কে জিতেছেন ডেমোক্রেট নেতা জো বাইডেন। বিতর্ক পরবর্তী এক জনমত জরিপের ভিত্তিতে সিএনএন টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে।
[৩] সিএনএন বলেছে, তাদের জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রতি ১০ জনে ছয় জন মনে করেন, বিতর্কে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন বাইডেন। ফলে এতে তিনিই জিতেছেন। অন্যদিকে জরিপে অংশগ্রহণকারীদের ২৮ শতাংশ মনে করেন বিতর্কে আসলে জিতেছেন ট্রাম্প।

[৪] বিতর্কের আগে একই ব্যক্তিদের মধ্যে ৫৬ শতাংশ মত দিয়েছিলেন, জো বাইডেন বিতর্কে ভালো করবেন। অন্যদিকে ৪৩ শতাংশ মত দিয়েছেন যে, ডিবেটে ট্রাম্পই বিজয়ী হবেন। দৃশ্যত আগে ট্রাম্পের ব্যপারে আশাবাদী ব্যক্তিদের অনেকেই বিতর্কের পর তাদের মত পরিবর্তন করেছেন।

[৫] ৬৯ শতাংশ মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের অভিযোগ যৌক্তিক। অন্যদিকে ৩২ শতাংশ মনে করেন, ট্রাম্প যেভাবে বাইডেনকে আক্রমণ মনে করেছেন সেটি যথাযথ।

[৬] মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে ৯০ মিনিটের এ বিতর্ক অনুষ্ঠিত হয়। ক্লিভল্যান্ডের কেজ ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই বিতর্কে অংশ নেন এবারের নির্বাচনের দুই হেভিওয়েট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পরস্পরের মুখোমুখি হলেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়