শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবা‌রি আটক

সুজন কৈরী : [২] চট্টগ্রা‌মের শাহ আমানত সেতুর সংযোগ সড়ক এলাকায় পৃথক অ‌ভিযান চা‌লি‌য়ে ৫ হাজার ‌পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক ক‌রে‌ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএন‌সি) চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চল।

[৩] ‌ডিএন‌সির চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান ব‌লেন, উপ অঞ্চ‌লের সহকারী পরিচালক এমদাদুল হকের নেতৃ‌ত্বে প্রথ‌মে বেলা দুইটার দি‌কে শাহ আমানত সেতুর সংযোগ সড়ক এলাকায় এক‌টি দল অ‌ভিযান চালায়। এ সময় মাদক কারবারি হামিদা বেগমকে (২৭) ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় উপ অঞ্চ‌লের পাহাড়তলী সার্কেল পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন বাদী হয়ে বাকলিয়া থানায় মাদক আই‌নে মামলা করেছেন।

[৪] রাশেদুজ্জামান আরও ব‌লেন, একই দিন বেলা তিনটার দি‌কে উপ অঞ্চ‌লের চাঁদগাঁও সার্কেলের পরিদর্শক আমিরুজ্জামানের নেতৃত্বে এক‌টি টিম শাহ আমানত সেতুর সংযোগ সড়ক এলাকায় অভিযান চালায়। এ সময় শাফিনা আক্তার (৩২) না‌মের একজন নারী‌কে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মাদ আই‌নে মামলা হ‌য়ে‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়