শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৯২ সালের টিভি বিজ্ঞাপন দেখে অবাক হচ্ছেন অনেকেই

ডেস্ক রিপোর্ট: স্বস্তিতে নেই বিশ্ববাসী। করোনাভাইরাস (কোভিড-১৯) সেই স্বস্তি কেড়ে নিয়েছে। প্রতিনিয়ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন মানুষ। তছনছ হয়ে গেছে অনেক পরিবার। এখন করোনা একটি মূর্তিমান আতঙ্কের নাম। কিন্তু ১৯৯২ সালে সেই করোনা নামটিই কাঁপিয়েছিল বাংলাদেশের পত্রিকা জগত। তখন ‘করোনা টিভি’র বিজ্ঞাপনে সয়লাব ছিল পত্রিকা। আর এমনি একটি বিজ্ঞাপনের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।ডেইলি বাংলা দেশ

ভাইরাল হওয়া বিজ্ঞাপনটির ছবি তৎকালীন দৈনিক ইত্তেফাক পত্রিকায় ছাপা হয়েছিল। মূলত টেলিভিশনের মান ও মূল্যসহ সবদিক বিবেচনা করে টেলিভিশনের নামকরণ করে মালিক কর্তৃপক্ষ।

করোনা মূলত ল্যাটিন শব্দ; যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্রাউন (crown)। আর ক্রাউনের বাংলা প্রতিশব্দ হচ্ছে মুকুট। অর্থ্যাৎ রাজকীয় ভাব বহিঃপ্রকাশের ইঙ্গিতের জন্য তখন টেলিভিশনটির নাম রাখা হয় ‘করোনা টিভি’।

‘করোনা টিভি’র বিজ্ঞাপনে ছিল বেশ চমক। ‘আপনার প্রাণবন্ত সঙ্গী’ স্লোগানে ‘করোনা টিভি’র বিজ্ঞাপন দেয়া হয়েছিল। একজন সুন্দরী মডেল আপেল খাচ্ছেন, আর একটি আপেলসহ কিয়দাংশ সেই টিভির ভেতরেই দেখা যাচ্ছে। ওই বিজ্ঞাপনে মূলত চার ধরনের ‘করোনা টিভি’ প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপনের তথ্যানুযায়ী, ইস্টার্ন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ নামের কোম্পানি দ্বারা ‘করোনা টিভি’ উৎপাদন করা হতো। তখনকার টেলিভিশনের বাজার খুব চড়া ছিল। দেশে প্রযুক্তি ছোঁয়ার কারণে ওই সময় এসব টিভি বেশ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন অনেকে।

  • সর্বশেষ