শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুগল ড্রাইভ থেকে মুছে যাবে তথ্য

সাজিয়া আক্তার : ড্রাইভ সেবায় পরিবর্তন নিয়ে আসছে গুগল। অক্টোবর মাসের ৩০ তারিখ থেকে গুগল ড্রাইভের ট্র্যাশ সেকশনে আইটেমগুলো ৩০ দিনের বেশি থাকবে না। অর্থাৎ, প্রতি ৩০ দিন পর ট্র্যাশে থাকা ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে (ডিলিট) যাবে। সময় টিভি

বর্তমানে গুগল ড্রাইভের ট্র্যাশে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন আইটেম রয়ে যায়। ব্যবহারকারীকে সেখান থেকে অপ্রয়োজনীয় আইটেমগুলো ডিলিট করতে হয়। গুগল এই প্রক্রিয়ায় শেষ পর্যন্ত পরিবর্তন আনতে যাচ্ছে। ড্রাইভের নতুন ফিচারের মাধ্যমে জি-স্যুট ব্যবহারকারীরা ২৫ দিনের মধ্যে ট্র্যাশ সেকশন থেকে আইটেম রিস্টোর করতে পারবেন।

বিভিন্ন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জি-মেইলের রি-ডিজাইন চালু করতে পারে গুগল। জি-মেইলের লোগো পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেবাটিতে বেশকিছু নতুন সুবিধাও যুক্ত হবে বলে শোনা যাচ্ছে। ২০০৪ সাল থেকে একই লোগো ব্যবহার করে আসছে জি-মেইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়