শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষকদের সরাসরি ক্রসফায়ার দেয়া উচিত: হানিফ

সাজিয়া আক্তার : [২] সিলেটের এমসি কলেজের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ধর্ষকদের আদালতের/ বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে সরাসরি ক্রসফায়ার দেয়া উচিত। অপরাধীদের অপরাধকে বিবেচনা করে সরকার ব্যবস্থা নিচ্ছে। সময় টিভি

[৩] মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

[৪] দুর্নীতি এবং নারী নির্যাতনের মহামারি চলছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদে হানিফ বলেন, দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল বিএনপি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত আছে। দুর্নীতিবাজদের পক্ষে বিএনপির অবস্থান। দেশের জন্য, জনগণের জন্য যা বলেন তা করেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীর বিচারে কোনো বাধা শেখ হাসিনাকে দমাতে পারে নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়