শিরোনাম
◈ দুই গোলে এগিয়ে নেদারল্যান্ড, দেখুন সরাসরি ◈ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, নজরে বিনিয়োগ ও তিস্তা ◈ পার‌লো না বাংলা‌দেশ, ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে গেলো ◈ নেপালে ফুটব‌ল নিষিদ্ধ করলো ফিফা! ◈ জিম্বাবুয়ের বিরু‌দ্ধে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা ◈ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প 

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে: ড. মীজানুর রহমান

ভূঁইয়া আশিক: [২] ২০১৯ সালের ডিসেম্বরে প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বসের তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী।

[৪] দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে বয়সে তিন বছরের ছোট।

[৫] শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বয়সে বড় হলেও দেশটির নির্বাহী প্রধান রাষ্ট্রপতির বয়স তার চেয়ে কম।

[৬] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাজনীতি ও বয়স-উভয়দিক থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলনায় পিছিয়ে রয়েছেন। ৬৮ বছর বয়সী ইমরান খানের জন্ম ১৯৫২ সালের ৫ অক্টোবর।

[৭] নেপালের প্রধানমন্ত্রী খড়্গ প্রসাদ শর্মা ওলী বয়সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে ছোট হলেও দুজনের রাজনৈতিক ক্যারিয়ার কাছাকাছি।

[৮] ভুটানের সরকার প্রধান দেশটির রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াং চুক বয়সে খুবই নবীন। তিনি ২০০৬ সালে রাজা নির্বাচিত হন।

[৯] মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ রাজনীতি ও বয়স দুদিক থেকেই শেখ হাসিনার পেছনে। তিনি মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির সহপ্রতিষ্ঠাতা।

[১০] আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ ঘানির জন্ম ১৯৪৯ সালের ১৯ মে। তার রাজনৈতিক ক্যারিয়ার খুব বেশিদিনের নয়।

[১১] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমানের মতে, অভ্যন্তরীণ অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতায় সুবিধাভোগী মানুষের দৃষ্টি কেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সামলে অর্থনীতি গতিশীল করেছেন দৃঢ়চেতা সিদ্ধান্তে। নতুন নতুন চিন্তা প্রকাশ করে বিশ্বর দৃষ্টি আকর্ষণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়