শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে নৌকা ডুবি: দুই শিক্ষার্থীর খোঁজ মেলেনি, নৌকার মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামালা

মঈন উদ্দীন : [২] রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনার নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমনের সন্ধান মেলেনি। এখনো পদ্মার ওই এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

[৩] ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহীর উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান এখনও অব্যাহত রয়েছে। রাতে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সার্বিক খোঁজ-খবর রাখছেন।

[৪] নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা। সূচনা ঢাকার ধানমন্ডি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। সম্প্রতি তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার সঙ্গে নিখোঁজ আরেকজনের নাম রিমন (১৪)। তার বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাইবোন। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে মাঝি এবং ১২ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। পরে অন্য নৌকা গিয়ে মাঝিসহ ১১ জনকে উদ্ধার করে। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ভাই রিমন এখনও নিখোঁজ রয়েছে।

[৫] এদিকে রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌপুলিশ। নৌপুলিশের কন্সটেবল শরিফুল ইসলাম বাদি হয়ে শনিবার দুপুরে নগরীর দামকুড়া থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেন, নৌকার মালিক ঈসা, মিলন ও নৌকার মাঝি সুমন।

[৬] বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ। তিনি জানান, পদ্মায় নৌকা ভ্রমণে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হলেও শুক্রবার তারা যাত্রীদের লাইফ জ্যাকেট না পরিয়ে নৌকায় উঠান। অবহেলার জন্য নৌকাডুবির ঘটনায় মালিক ও মাঝির নামে মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়