শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন নূরের বিরুদ্ধে মামলা করা ঢাবির সেই ছাত্রী

সমীরণ রায় : [২] ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ তার ছয় সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মামলা দায়েরকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি। অনেকেই গণভবনে গিয়ে আপনাকে মা ডাকতে পারে। আবার তারাই নির্যাতিতাকে বিচারের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে হুমকিও দিতে পারে। “সন্তান হিসাবে নয়, রাষ্ট্রের একজন নির্যাতিতা সাধারণ ও অসহায় নাগরিক হিসাবে ন্যায়বিচার প্রার্থনা করছি। নির্যাতিত হবার পর লাশ না হওয়া পর্যন্ত যদি মনে হয়, ঘটনা সত্য নয়, তাহলে হয়ত আমার মৃত্যুই এই ঘটনার সুষ্ঠু বিচার পাইয়ে দেবে।

[৩] তিনি বলেন, দেশের সবাইকে বলতে চাই, অন্ধভাবে নয়, সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করুন। একটি অসহায় মেয়ে বার বার তার ন্যায়বিচার পাওয়ার জন্য ঘুরেও না পেয়ে আইনের আশ্রয় নিয়েছে। আবার সেই মেয়েকেই লাঞ্ছিত করা হচ্ছে। মানসিকভাবে ভেঙে ফেলতে বিভিন্ন অপবাদ দিচ্ছে। তবুও এই লাঞ্ছনার বিনিময়ে হলেও সুষ্ঠু ও সঠিক বিচার হোক। যেন এরকম জনপ্রিয় মুখোশধারীরা যাতে আমার মতো আপনার মেয়ে, বোন ও শুভাকাঙ্খীকে লাঞ্ছিত বা ধর্ষণ করতে না পারে।

[৪] গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়