শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলারের ৬টি নোটে পেন্টাগন, টুইন টাওয়ার ও করোনা রহস্য! (ভিডিও)

অনলাইন ডেস্ক: অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক ব্যক্তি মার্কিন ডলারের ছয়টি নোটের ডিজাইনের মধ্যে লুকিয়ে থাকা গোপন রহস্য জানিয়েছেন। যেখানে তিনি এক, পাঁচ, দশ, বিশ, পঞ্চাশ ও একশ ডলারের নোটগুলো দুই রকম ভাঁজ করে টুইন টাওয়ার ধ্বংস, পেন্টাগন ও ২০২০ সালের মহামারী করোনা মাস্ক রহস্য তুলে ধরেছেন।

ভিডিওতে তিনি একে একে এক, পাঁচ, দশ, বিশ, পঞ্চাশ ও একশ ডলারের নোট প্রথমে পেপার-প্লেনের আদলে ভাঁজ করে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ধ্বংসের ধারাবাহিক চিত্র তুলে ধরেছেন। একই ভাঁজে শুধুমাত্র ২০ ডলারের নোটটি উল্টিয়ে তিনি মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনের ছবি দেখিয়েছেন।

এরপর দ্বিতীয় ভাঁজে শুধুমাত্র ২০ ডলারের নোটটিতে তিনি ২০২০ সাল ও করোনার মাস্ক রহস্য তুলে ধরেছেন। সেখানে তিনি এমনভাবে ২০ ডলারের নোট ভাজ করেছেন যেন নোটের উপর থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের ছবির মুখে মাস্ক- আর তা ২০২০ সাল নির্দেশ করে বলেও তিনি দাবি করেছেন।

তিনি ওই ভিডিওতে আরও দাবি করেন, এই সব নোট মূলত ১৯৯৬ সাল থেকে ২০০০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ডিজাইন করেছে। আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে টুইন টাওয়ার ধ্বংসের চিত্র, মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন ও ২০২০ সালের মাস্ক। তিনি ঘটনাটি স্পষ্ট না করলেও যা কিছু উপস্থাপন করেছেন তার কোনও কিছুই তামাশার নয় বলেও জোর দাবি করেছেন।

উল্লেখ্য, তবে ভাইরাল হওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি কখন ও কোথায় ভিডিওটি ধারণ করেছেন তা উল্লেখ করেননি। এছাড়া এ নিয়ে গণমাধ্যমেও কোনো তথ্য মেলেনি।

https://www.facebook.com/topbdkhobor/videos/663657381234964

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়