শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে পলাতক তিন আসামী গ্রেপ্তার

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কমলগঞ্জে সিআর এবং নারী ও শিশু ট্রাইব্যুনাল মামলার পরওয়ানাভুক্ত তিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ ।
[৩] বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রাম থেকে ও আদমপুর ইউনিয়নের আধকানি গ্রাম থেকে এসআই অনীক বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল আসামীদের গ্রেফতার করে।

[৪] কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, সিআর মামলা ২৩৪/২০-এর পরওয়ানাভুক্ত আসামী আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের রেজান মিয়ার ছেলে শেখ মো. নুরুল ইসলাম ও সিআর মামলা নং ৫২/২০ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল মামলার আসামী কমলগঞ্জ সদর ইউনিয়নের সরই বাড়ি গ্রামের আহাদ মিয়ার ছেলে হানিফ মিয়া ও একই গ্রামের আহমদ মিয়ার ছেলে মো. হায়দর আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনীক বড়ুয়াএ এসআই সুষেন দাশ ও এএসআই গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশি অভিযানে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

[৫] এসআই অনীক বড়ুয়া তিন আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার তাদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়