শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ

রাজু চৌধুরী : [২] সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী দূর্গাপুজায় তিন দিনের সরকারী ছুটির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে চট্টগ্রামের সচেতন হিন্দু সমাজ। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ১৫টিরও অধিক হিন্দু সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

[৩] মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে অবিলম্বে ৩ দিনের সরকারী ছুটি ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়। দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন হিন্দু সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া আগামী ৮ অক্টোবর বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন অভিমুখে সত্যাগ্রহ পদযাত্রা (লংমার্চ) কর্মসূচি ঘোষণা করা হয়।

[৪] সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন হিন্দু সমাজের আহ্বায়ক রিপম দাশ শেখর। টিটু শীল অর্পের সঞ্চালনায় বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর পদপ্রার্থী শৈবাল দাশ সুমন, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, রমনা কালি মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা, অধ্যাপক বনগোপাল চৌধুরী, সাংবাদিক বিপ্লব পার্থ, ডা.কথক দাশ, সুজিত সরকার, প্রিতম দেবনাথ, রুবেল কান্তি দে, বিশ্বজিৎ সরকার, বাপ্পীদেব বর্মণ, লিংকন তালুকদার, অশোক চক্রবর্তী, অমিত ধর, রুবেল কান্তি দেবনাথ, বিকাশ কান্তি দাশ, উত্তম কুমার দে, মিন্টু দেবনাথ, নেপাল শীল, কমলেন্দু শীল, গোপাল দাশ টিপু, লিপ্টন দেবনাথ, রিপন দাশ,ছোটন চৌধুরী রয়েল,রিপন ঘোষ, রাজু দাশ, রবিন পাল, অভিজিৎ দেবনাথ প্রমূখ।

[৫] অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সনাতন, বিশ্ব সনাতন ঐক্য, শারদাঞ্জলি ফোরাম,বাংলাদেশ হিন্দু পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ,গোয়ালপাড়া লোকনাথ সেবা সংঘ, গীতামমৃতম সংঘ বাংলাদেশ, সনাতন মৈত্রি সংঘ, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ, বাংলাদেশ বৈদিক পরিষদ, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদ, নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন, জাতীয় স্বাধীনতা পার্টি।

[৬] বক্তারা বলেন, সংবিধানে সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও সুযোগ সুবিধার বিধান থাকা সত্বেও এদেশের হিন্দু স¤প্রদায় সে সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে হিন্দু স¤প্রদায়ের উপর নির্যাতন নিপিড়ন চলে আসছে সেজন্য হিন্দু সম্প্রদায় এখনো আতঙ্কগ্রস্থ এবং আসন্ন দূর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। এর আগে গত সেপ্টেম্বর দুর্গপূজায় ৩ দিনের ছুটির দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়