শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লন্ডনে থানার ভেতরে দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা, আহত ১

জেরিন আহমেদ: [২] শুক্রবার শহরটির দক্ষিণাঞ্চলীয় ক্রয়ডন পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে উইন্ডমিল লেনের কাস্টোডি সেন্টারে নিয়ে যাওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়।

[৩] ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দেহ তল্লাশীর সময় হয়তো বন্দুক দিয়ে ওই পুলিশ কর্মকর্তা ও নিজের ওপর গুলি চালান ওই ব্যক্তি।

[৪] লন্ডন পুলিশ জানিয়েছে, গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে থানার মধ্যেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনাস্থলে ২৩ বছর বয়সী আরও এক বন্দি গুলিতে গুরুতর আহত হয়েছেন।

[৫] পুলিশ আরও জানায়, ঘটনার সময় পুলিশের দিক থেকে কোনও গুলি ছোড়া হয়নি।

[৬] এদিকে স্থানীয় পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেন, আমরা তার (নিহত পুলিশ) পরিবারকে সহযোগিতা করছি। এছাড়া কাস্টোডি সেন্টারে থাকা প্রত্যক্ষদর্শীদের সহায়তার জন্যেও একটি টিম কাজ করছে। সূত্র: ডেইলি মেইল, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়