শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আল্লামা শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলামের ভেতরে আনাস মাদানি ও বাবুনগরীর দ্বন্দ্ব তীব্র হচ্ছে

দেবদুলাল মুন্না:[২] সংগঠনে নেতৃত্বকে কেন্দ্র করে হেফাজতের শীর্ষ নেতা ও তাদের অনুসারীরা ইতোমধ্যে মুখোমুখি অবস্থানে রয়েছেন। কে হবেন আমির এ নিয়ে রয়েছে দ্বন্দ্ব। এসব তথ্য জানা গেছে দুপক্ষের অনুসারিদের সাথে গতকাল কথা বলে।

[৩] একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন আল্লামা শফীর ছেলে বহিষ্কৃত মাওলানা আনাস মাদানি। কার সঙ্গে রয়েছেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের (আমিনী) মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মইনুদ্দিন রুহি, মুফতি ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসানাত আমিনীসহ কওমী মাদ্রাসার পরিচালকরা। তাদের দাবি, যিনি হবেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক তিনিই হবেন হেফাজতে ইসলামের আমির। তাই আমির ঠিক করার জন্য আলাদা নির্বাচনের দরকার নেই।

[৪] অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন, হেফাজতের বর্তমান মহাসচিব শায়খুল হাদিস মাওলানা জুনায়েদ বাবুনগরী। তার সঙ্গে রয়েছেন মাওলানা নূর হোসাইন কাসেমী, সাবেক মন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা হাফেজ কারি আতাউল্লাহ হাফেজ্জি প্রমুখ। তাদের দাবি,কাউন্সিল করে পরবর্তী আমির নির্বাচন করা হবে। কাউন্সিলের বাইরে গিয়ে আমির কিংবা মহাসচিব নির্বাচনের সুযোগ নেই।

[৫] গত ২২ সেপ্টেম্বর ইত্তেফাকে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, হেফাজত, খতমে নবুয়ত এ আসছে পৃথক নেতৃত্ব।

[৬] ২৩ সেপ্টেম্বর প্রকাশিত বাংলা নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে দ্বন্ধ এতো চরমে যেকোনো সময় বড়োধরণের সংঘর্ষের সম্ভাবনাও এড়িয়ে দেওয়া যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়