শিরোনাম
◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা!  ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের ◈ জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ◈ সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ◈ ঈদে নিরাপত্তায় পুলিশের পরামর্শ ◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের কা‌ছে পাকিস্তানের পরাজ‌য়ে ক্ষে‌পে‌ছেন বা‌সিত আ‌লি, বল‌লেন গেম প্ল্যানকারীকে গুলি করা উচিত ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে আহত ৩০

গোলাম সাারোয়ার: [২] ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাজারগামী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

[৩] শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৪ জনকে কিশোরগঞ্জের ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর ৪টায় নরসিংদীর বেলাব থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাওয়ার পথে আশুগঞ্জের বাহাদুরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়।

[৫] এসময় বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা বাস থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

[৬] খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পথিমধ্যে চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়