শিরোনাম
◈ আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢল ◈ ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ : ইরানিদের শোক দেখে বিস্মিত ট্রাম্প ◈ ইউক্রেনীয় ড্রোন ঠেকাতে রুশ সেনাদের হাতে বিশেষ ‘ড্রোন কিলার’ বুলেট ◈ আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই, বল‌লেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ◈ যুব বিশ্বকাপের জন্য ৩০ ক্রিকেটার নিয়ে ক্যাম্প শুরু হচ্ছে  ◈ রাখাইনে সংঘর্ষে উদ্বেগ, নতুন রোহিঙ্গা ঢল ঠেকাতে সীমান্তে কড়াকড়ি ◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য!

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা দাবায় যৌথভাবে শীর্ষে ছয় দাবাড়ু

বিডিনিউজ ২৪.কম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুরু হওয়া দাবা প্রতিযোগিতায় প্রথম দিনে তিন রাউন্ডের খেলা হয়েছে। তিনটি করে জয়ে ৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন ছয় জন। এদের মধ্যে আছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম।

৭৪ জন দাবাড়ু নিয়ে বৃহস্পতিবার অনলাইনে এই প্রতিযোগিতা শুরু হয়। স্বদেশি মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদকে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা রাজীব পরের দুই রাউন্ডে জিতেন ক্যান্ডিডেট মাস্টার মাহাতাবউদ্দিন আহমেদ ও ইরানের গ্র্যান্ডমাস্টার এম আমিন তাবাতেবাইয়ের বিপক্ষে।

মালদ্বীপের ফিদে মাস্টার মুহামেদ শুয়াওকে হারিয়ে শুরু করা আমিনুল পরের দুই রাউন্ডে হারান নিজ দেশের মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে।

রাজীব ও এনামুনের মতো টানা তিন জয় নিয়ে ৩ করে পয়েন্ট পেয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টার সুর্য শেখর গাঙ্গুলী ও দিপ্তায়ন ঘোষ, ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন্ত সুসান্ত ও ইন্টারন্যাশনাল মাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্র।

আড়াই পয়েন্ট করে পেয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ইয়েন নক থ্রং সন, ভারতের গ্র্যান্ডমাস্টার নারায়নান ও ডি গুকেশ, ফিলিপাইনের এন্টোনিও রোজালিও ও সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার ভিলামেয়র ভুয়েনাভেনচেরা।

ছয় হাজার ডলার প্রাইজমানির সুইস-লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় ১৪ টি দেশের মোট ৭৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়