শিরোনাম
◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশে বিনিয়োগ না করার ঘোষণা সালমান মুক্তাদিরের, জানালেন কারণ (ভিডিও) ◈ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান মেম্বারসহ আ’লীগ সভাপতি কারাগারে

আব্দুম মুনিব: [২] কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে গরীব ও অসহায় ব্যক্তিদের নামে বরাদ্ধকৃত ওএমএস এর চাল আত্মসাৎ এর ঘটনায় ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় তিনিসহ আরো তিনজনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

[৩] এরা হলেন- কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন, একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মারুফুল ইসলাম এবং চাউলের ডিলার মন্টু হোসেন।

[৪] বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক মো. মহসিন হাসানের আদালতে আসামীরা উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

[৫] আদালত সুত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার ১৪নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ও তার সহযোগীদের যোগসাজসে বিগত দীর্ঘ চার বছর ধরে গরীব দুস্থ্যদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের ১০টাকা কেজি দরের সরকারী চাল উত্তোলন ও তা তালিকাভুক্ত দুস্থ্যদের না দিয়ে তা আত্মসাত করেছেন। এমন সংবাদ স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা কুষ্টিয়ার বিজ্ঞ আদালতরে দৃষ্টিগোচর হয়।

[৬] এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চলতি বছরর ১৯ এপ্রিল কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুনের আদালত কর্তৃক ইস্যুকৃত ক্রিমিন্যাল মিসকেস নং ০১/২০২০ ফৌ:কা:বি: ১৯০(১)(সি) ধারায় আমলযোগ্য মামলার আদেশ দেন কুষ্টিয়ার ইবি থানা পুলিশকে।

[৭] এ বিষয়ে ২ জুনের মধ্যে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনসহ প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন আদালত। পরে এ ঘটনায় তদন্তপূর্বক কুষ্টিয়া ইবি থানা পুলিশ আদালতে একটি তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে গরীব ও অবহায় ব্যক্তিদের নামে বরাদ্ধকৃত ওএমএস এর চাল আত্মসাৎ এর প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া যায়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ