শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের লাহা ফার্মাকে এক লাখ টাকা জরিমানা

আরমান কবীর: [২] টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়াস্থ বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত লাহা ফার্মা ইন্ডাস্ট্রিজ (ইউনানী) কে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬৭৩৪ পিচ রেজিষ্ট্রেশন বিহীন ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ মজুদ রাখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের ম্যাধমে এ জরিমানা করেন।

[৩] এ সময় র‌্যাব-১২, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী এবং সহকারী পুলিশ সুপার কিশোর রায় এর নেতৃত্বে একটি আভিযানিক দল উপস্থিত ছিলেন।

[৪] এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, লাহা ফার্মা ইন্ডাস্ট্রিজ (ইউনানী)’র মালিক মো. শফিউর রহমান (৭০) দীর্ঘদিন যাবৎ মেয়াদ উত্তীর্ণ ও রেজিষ্ট্রেশন বিহীন ওই ঔষধ বাজারজাত করে আসছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ ড্রাগস এ্যাক্ট ১৯৪০ এর ১৮(ক) ধারার এর (অ) (আ) (ই) উপধারায় অভিযুক্ত করে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা অর্থদন্ড আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ ও রেজিস্ট্রেশনবিহীন ঔষধগুলি জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়