শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় গণপিটুনিতে নিহত ট্রাক চালকের পরিবারের খোঁজ নিলেন সাংসদ

এইচ এম শাহনেওয়াজ: [২] রাজশাহীর পুঠিয়ায় ছাগল নিহতের জেরে গণপিটনিতে নিহত ট্রাক আবু তালেবের পরিবারের খোঁজ খবর নিলেন (পুঠিয়া-দুর্গাপুর) সাংসদ ডা. মনসুর রহমান।

[৩] বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সাংসদ নিজে ভূক্তভোগির বাড়ি উপজেলার ঝলমলিয়া গ্রামে যান। এ সময় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, পুঠিয়া পৌর আ’লীগের সভাপতি আবু বকর, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন।

[৪] পরে সাংসদ মনসুর রহমান নিহত আবু তালেবের পরিবারকে সান্তনা দেন এবং তার স্ত্রীর হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এছাড়া ওই পরিবারকে একটি বাড়ি নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

[৫] উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে চালক আবু তালেব বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে ট্রাক বোঝাই মালামাল নিয়ে পুঠিয়ার দিকে আসছিল। পথে তাহেরপুর এলাকায় আসামাত্র ট্রাকের চাপায় ছাগল মারা যায়। এরপর ওই এলাকার ২০/২৫ জনের একটি দল মোটরসাইকেলে ট্রাকটিকে ধাওয়া করে বাসুপাড়া এলাকায় আটক করে।

[৬] পরে তারা চালক আবু তালেবকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন ট্রাক চালককে মুমূর্ষ অবস্থায় পুঠিয়া হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়