শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরোয়া ক্রিকেট আয়োজনে বদ্ধপরিকর বিসিবি : সুজন

নিজস্ব প্রতিবেদক: [২] শ্রীলঙ্কা সিরিজ পণ্ড হলেই কেবল ঘরোয়া ক্রিকেট ফেরাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বিষয়টা এমন নয়। সিরিজটি শেষ পর্যন্ত মাঠে গড়ালেও ঘরোয়া লিগ আয়োজনে বদ্ধপরিকর লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। এবং আশার কথা হল, এই মুহুর্তে দুটি বিষয় নিয়েই পরিকল্পনা করছে টাইগার প্রশাসন।

[৩] সপ্তাহ দুয়েক আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেশ দ্ব্যর্থহীন কণ্ঠেই বলেছিলেন, বাংলাদেশের শ্রীলঙ্কা সফর বাতিল হলে আগামী মাসেই ঘরোয়া ক্রিকেট লিগ আয়োজনের মধ্য দিয়ে প্রায় ৮ মাস করোনায় অবরুদ্ধ ক্রিকেট ফেরানো হবে।

[৪] বিসিবি সভাপতির ওই ঘোষণার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সিরিজ নিয়ে এখনো চুড়ান্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আয়োজক লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এমতাবন্থায় প্রশ্নের উদ্রেক হওয়া অসঙ্গত নয়, তাহলে টাইগারদের ভবিষ্যত কি? তিন ম্যাচ সিরিজের টেস্ট নিয়ে যদি শেষ পর্যন্ত কোন সবুজ সংকেত নাই মেলে সেক্ষেত্রে মুশফিক-তামিমরা কি করবেন? ঘরে বসেই কাটাতে হবে?

[৫] শেষ পর্যন্ত যদি সিরিজটি ভেস্তে যায় তাহলে অবশ্যই সত্বর ঘরোয়া ক্রিকেট ফেরাবে টাইগার ক্রিকেট প্রশাসন। আর সিরিজ হলেও ঘরোয়া লিগের আয়োজন দেখা যাবে।

[৬] বুধবার (২৩ সেপ্টেম্বর) হোম অব ক্রিকেট মিরপুর শের ই বাংলায় সংবাদ মাধ্যমকে একথা জানালেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

  • সর্বশেষ